মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর-আবাদপুকুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে বগুড়া জেলার কালিগঞ্জ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি।

রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসাবে সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন এবং রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ ৩৮ কোটি টাকা ব্যায়ে ২২কিলোমিটার দূরত্বের এই সড়ক উন্নয়ন বাস্তবায়ন করছে। এই সড়ক দীর্ঘদিন চলাচলের সম্পূর্ণ অযোগ্য ছিল। চলাচলের ক্ষেত্রে নওগাঁ, নাটোর এবং বগুড়া তিন জেলার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটি সংস্কার হলে তিন জেলার কয়েক শত গ্রামের মানুষ চলাচলের সুফল পাবে বলে স্থানীয়রা জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit