সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার কৃতিসন্তান সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টায় এলাকারবাসীর উদ্যোগে ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়সল মাহমুদ বলেন, আজ আমাকে আপনারা যে ভালোবাসায় দিয়ে সিক্ত করলেন তা আমাকে দেশ ও জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা আরো বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই ভালোবাসা চিরদিন মনে রাখবো। তিনি আরো বলেন, আমাদের সমাজ ও দেশকে বদলাতে সবাইকে জাগ্রত থাকতে হবে। পাশাপাশি যানজট মুক্ত শহর, নিরাপদ সড়ক ও ফুটপাত গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই। আমরা যদি সচতেন হয়ে উঠি তাহলে সকল প্রকার দুর্ঘটনা কমে আসবে।

সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজম খান এর সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা ফারুক, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদুল হক, শাহেদ আরবী, সেলিম রানা, শাহজাহান খান, শমশের সিরাজ সুহেল, মন্জুর আলম, সাহেদ আলী ময়না, আফজাল সিরাজ পাবেল, শওকত আলী, মোতাহার হোসেন জিহাদ, কাশেম খান, এনামুর রহমান, মুর্শেদ খান, রোকন আহমদ, গোলাম জাহেদ, আবুল হোসেন খান, মোস্তাক খান, মুহিবুর রহমান খান মোকন, সুহেল আহমেদ, মুক্তাদির আলম এপলু, দেলোয়ার খান, হান্নান খান, মুহিবুর রহমান মুহিব, আবু বকর সিদ্দিক, রিজওয়ান খান, নওশাদ খান জীবন, তাহমিদ খান প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/সকাল ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit