বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নওগাঁয় গৃহবধূকে ধর্ষণ, আটক ২

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার পাবনা জেলার সদর থানার দুককুলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা সদর থানার পীরপুর গ্রামের শুকুরের ছেলে রাকিব (১৯) ও গয়েশপুর গ্রামের ফরজের ছেলে তারেক (২০)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রাকিব ও তারেক পরস্পর ভিকটিমের স্বামীর বন্ধু।

এক-দেড় মাস ধরে ভুক্তভোগী নারীর স্বামী বাড়িতে না থাকায় তার খোঁজে রাকিবের কাছে ঘটনার ১০ দিন আগে মোবাইল ফোনে যোগাযোগ করে ভিকটিম। এসময় রাকিব ভুক্তভোগীকে জানায় তার স্বামীর খবর তাদের কাছে আছে। এরপর রাকিব ও তারেক গত ১৬ আগস্ট সকালে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় ভিকটিমের ভাড়া বাসায় যায় এবং গোপনে কোমল পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে ভিকটিমকে খাওয়ায়। এতে ভিকটিমের ঘুম ঘুম ভাব আসলে রাকিব তাকে ধর্ষণ করে। এসময় তার বন্ধু তারেকও ওই ভিকটিমকে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় স্থানীয়রা সেখানে উপস্থিত হলে আসামীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য ওই নারীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়।

পরে ভিকটিম চিকিৎসা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রোববার রাতে গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব পাবনা সদর থানার দুককুলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ধর্ষণ ও ধর্ষণচেষ্টার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সোমবার র‌্যাবের অভিযানে আটককৃত দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে ও‘সি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit