রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চীনকে মোকাবিলায় ঐক্যবদ্ধ আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনকে মোকাবিলায় নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। গতকাল শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাঘাঁটিতে বসে এই তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী এ  বিষয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন, চীন আগ্রাসী তৎপরতা চালাচ্ছে এবং এই তৎপরতা ক্রমেই বাড়ছে। 

তিনি বলেন, ‘তাইওয়ান প্রণালি এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস দাবি করেছেন, চীন তার চারপাশের বিশ্বকে এমন রূপ দিতে চাইছে, যা এর আগে দেখা যায়নি।

এই অঞ্চলে চীনা প্রভাব মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর জন্য ৮১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার কূটনৈতিক উপস্থিতি জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

সূত্র: জাপান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit