সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুরে আইনজীবী সহকারির শিশু কন্যার পুকুরে ডুবে মৃত্যু, শোকের ছায়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের পল্লীতে পুকুরে ডুবে এক আইনজীবী সহকারির দেড় বছর বয়সী শিশুকন্যা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। একমাত্র সন্তান হারিয়ে পিতা-মাতা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আর হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে পাড়ালা গ্রামে। নিহত জান্নাতুল ফেরদৌসের পিতা মিজানুর রহমান উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সেরেস্তায় আইনজীবী সহকারি হিসেবে কর্মরত।

জানাযায়, উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামে মিজানুর রহমানের একমাত্র সন্তান জান্নাতুল ফেরদৌস গতকাল রোববার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। সকলের অজান্তে এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। একমাত্র সন্তান হারিয়ে মিজান দম্পতি শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। দুপুরে শত শত মুসল্লিদের অংশগ্রহনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ মিজানুরের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit