বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় এলে জোট বেঁধে নির্যাতন করবে : তোফায়েল আহমেদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলনের রূপরেখার প্রসঙ্গে  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  বিএনপি ক্ষমতায় এলে আবার তারা জোটবদ্ধ অত্যাচার-নির্যাতন করবে। ২০০১ সালে ক্ষমতায় এসে ওরা গরু পুড়িয়ে মেরেছে। নারীদের সম্ভ্রমহানী করেছে। ইজ্জ্বত বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েও সম্ভ্রম রক্ষা করতে পারেনি অনেক নারী।

রবিবার বিকালে কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জ মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি আমলে কোন উন্নয়ন হয়নি। কেবল লুটপাট হয়েছে। বিএনপি-জামায়াত আমলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তার নেতৃত্বে আমরা একদিন বাংলাদেশকে সুজলা সুফলা সোনার বাংলায় পরিণত করবো ইনশাআল্লাহ। 

তোফায়েল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যে কয়দিন বেঁচে আছি আপনাদের সেবায় বাকি জীবন উৎসর্গ করেছি। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০০৮ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছেন। আমরাই বাংদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করবো।   

কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আমীর হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমখ। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit