বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

অ্যাডাল্ট সাইটে ছবি, মিয়ানমারে নারী মডেলের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অ্যাডাল্ট সাইটে ছবি দেয়ায় এক নারীকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 

তিনি ‘অনলিফ্যানস’ নামে একটি অ্যাডাল্ট সাইটে ছবি প্রকাশ করেছিলেন।

বিবিসি জানিয়েছে, জান্তা সরকার ‘সংস্কৃতি ও মর্যাদা ক্ষুণ্নের’ অভিযোগে দেশটির মডেল ও চিকিৎসক নাং মোয়ে সানের বিরুদ্ধে মামলা করে। এই মামলায় সানের কারাদণ্ড হয়েছে।

বর্তমানে মিয়ানমারে ক্ষমতায় রয়েছে জান্তা সরকার। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে হটিয়ে তারা ক্ষমতায় বসে। জান্তা সরকারের অভিযোগ, সে সময় জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন নাং মোয়ে সান।

সানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি অর্থের বিনিময়ে সামাজিক মাধ্যমে নিজের নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ করেন। মিয়ানমারের ইলেকট্রনিকস ট্রানজেকশন আইনের ৩৩ (এ) ধারার অধীনে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ আইনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

মডেল সানের বিরুদ্ধে রায় দেয় দেশটির ইনসেইন প্রিজন কোর্ট। তাকে ইয়াঙ্গুনের কুখ্যাত ও মিয়ানমারের সবচেয়ে বড় কারাগারে পাঠানো হবে। গত বছর সেনা অভ্যুত্থানের সময় থেকে সেখানে অনেক রাজনৈতিক বন্দি রয়েছেন।

এর আগে গত আগস্টে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় থিনজার উইন্ট কিয়াও নামে আরেক মডেলকে গ্রেফতার করা হয়েছিল। এ মাসে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

জান্তা সরকার ক্ষমতায় আসার পরে থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ হাজার ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit