সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:সভাপতি এনাম, সম্পাদক ইউনুছ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৬৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান গোলাপগঞ্জ প্রেসক্লাব এর ২০২২-২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এনামুল হক এনাম (দৈনিক উত্তরপূর্ব) কে সভাপতি ও ইউনুছ চৌধুরী (দৈনিক সিলেটের ডাক) কে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।

শনিবার (১ অক্টোবর) বেলা ৩টায় উপজেলার ধারাবহরস্থ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি রতন মনি চন্দ (দৈনিক সমকাল), মো. জহুরুল ইসলাম (দৈনিক আলোর জগত), আব্দুল কুদ্দুছ (দৈনিক সবুজ সিলেট), জাহেদুর রহমান জাহেদ (দৈনিক সিলেট বাণী), ইমরান আহমদ (আমাদের গোলাপগঞ্জ), কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী (হলি সিলেট ), যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মাসউদ আফছর (দৈনিক সিলেট মিরর), দপ্তর সম্পাদক আব্দুল আহাদ (দৈনিক সিলেট সংলাপ), প্রচার সম্পাদক সাকিব আল মামুন (দৈনিক একাত্তরের কথা), নির্বাহী সদস্য অজামিল চন্দ্র নাথ (দৈনিক শ্যামল সিলেট), শাহিন আলম শাহেদ (ডেইলি সংবাদ), আনোয়ার হুমায়ুন (আমাদের প্রতিদিন) ও হোসেন আহমদ (দৈনিক তৃতীয় মাত্রা)।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit