বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

আন্দোলনের রূপরেখা চূড়ান্তে ফের কল্যাণ পার্টির সঙ্গে বসবে বিএনপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে আগামীকাল রবিবার থেকে আবার মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের রাজনৈতিক সংলাপ শুরু হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার দুপুর ২টায় দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করবে বিএনপি।

বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, ১৯ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটির সভায় যুগপৎ আন্দোলনের ৯ দফা খসড়া রূপরেখা চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর রূপরেখা চূড়ান্ত করা হবে। এরপর যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে প্রথম দফায় এ বছরের মাঝামাঝিতে বিএনপি ৩৫ দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে। প্রথম পর্বের আলোচনায় দলগুলো যুগপৎ আন্দোলন করতে সম্মত হয়েছে।

বিএনপির ৯ দফা খসড়া রূপরেখা হলো সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার, সংসদ বাতিল, নতুন নির্বাচন কমিশন গঠন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি রোধে কমিশন গঠন, গুম হওয়া নেতাকর্মী ও সাধারণ নাগরিককে ফেরত দিতে হবে এবং খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহার করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit