বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

‘আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০০৬ সালে বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, সুষ্ঠু-অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে। ২০০৮ সালে দেশের ইতিহাসে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়। ভাগ্যের এমনই নির্মম পরিহাস বিএনপি ২৯টি আসন পায়। ৩০টি আসনও পায়নি। ভবিষ্যতে যে নির্বাচন হবে, তাতে আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন।’

আজ শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে বিএনপির না আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা বিএনপি স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। তবে এই স্বপ্ন এখন তাদের জন্য দুঃস্বপ্ন। এটা কখনও বাস্তবায়িত হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নিজেদের কর্মীদের নিজেরাই মারছে। ভবিষ্যতেও তাদের কর্মীদের তারাই মারবে। তবে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে, পুলিশের ওপর দায় চাপানোর চেষ্টা করবে।’তিনি বলেন, ‘তারা তো এই রাজনীতিই করে, তারা হত্যার রাজনীতিটাই করে, সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়।’  মূল অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit