বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু রাতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

নরসিংদীতে কুকুর হত্যার অভিযোগে রিকশা চালক গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে একটি কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন মুক্তার হোসেন (৪৩) নামের এক রিক্সাচালক। বুধবার দিবাগত রাতে শহরের ভাগদী এলাকা থেকে তাকে আটকের পর নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন প্রাণী অধিকার নিয়ে কাজ করা ‘রবিনহুড দ্য এনিম্যল’ নামের স্থানীয় একটি সংগঠনের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন।

আটক মুক্তার হোসেন (৪৩) নরসিংদী শহরের ভাগদী এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে। তিনি শহরে রিক্সা চালিয়ে উপার্জন করে সংসার চালান।আফজাল হোসেন বলেন, গত ২৬ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভাগদী এলাকার রাস্তায় মুক্তার হোসেন ও আরেকজন অপ্রাপ্তবয়স্ক ছেলে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করেন। ঘটনাটি পাশে থাকা একটি সিভিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ওই ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আমরা বিষয়টি জানতে পেরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করি।

পরে তাদের পরামর্শে আমরা র‍্যাব ১১ নরসিংদী ক্যাম্পে অভিযোগ জানাই।র‌্যাব বলছে, একটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে মুক্তার হোসেনসহ দুজনকে তাদের নিজবাড়ি থেকে আটক করা হয়। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাতেই মুক্তার হোসেনকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এরপরই প্রাণী অধিকার রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড দ্য এনিম্যল’ এর প্রতিষ্ঠাতা আফজাল হোসেন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার হোসেন আমাদের জানিয়েছেন, এর আগেও পাঁচটি কুকুরকে তিনি পিটিয়ে হত্যা করেছেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, আটক মুক্তার হোসেন আমাদের হেফাজতে রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit