বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

হ্যান্ডকাপ উদ্ধার, আটক হয়নি পুলিশকে কামড় দিয়ে পালানো আসামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড় দিয়ে পালিয়ে যাওয়া মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে (৪৫) এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ৮ নম্বর ওয়ার্ড এলাকার একটি সড়কের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় খোয়া যাওয়া হাতকড়া উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদক কারবারি বরাতি পলাতক রয়েছে।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ইসমাইলকে ধরতে অভিযান চলছে।  সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলামকে বিষয়টি তদন্ত করছে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল বুধবার বিকেলে ৪টার দিকে জামাইয়েক টেক এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন খবর পেয়ে এএসআই রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন তারা।

পরে বয়াতিকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। একপর্যায়ে আসামিকে নিয়ে পুলিশ সদস্যরা থানায় আসার পথে উদ্যত হলে ঘটনাস্থলে একজন নারী পুলিশকে হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে দফায় দফায় অভিযান চালিয়ে ৭জনকে আটক করে কারাগারে প্রেরণ করে। তবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।   

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে ভোররাত চারটা পর্যন্ত অভিযানে চার নারীসহ সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit