মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

‘পূজা মণ্ডপে হামলার ঝুঁকি রয়েছে, কাজ করছে পুলিশ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : আসন্ন দুর্গাপূজায় জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, পূজায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই পুলিশ কাজ করছে। 

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “পূজা ঘিরে জঙ্গি হামলার ঝুঁকি আছে। ৫০ জন তরুণ বাড়ি থেকে নিখোঁজ আছে, তাদের ধরতে পুলিশ কাজ করছে।”

তিনি বলেন, “পূজা মণ্ডপে দুই ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। রাজধানীতে ২৪২টি মণ্ডপ রয়েছে। এর মধ্যে পাঁচটি পূজা মণ্ডপ সবচেয়ে বড়। আপনারা জানেন মাস খানেক আগে ৫০টি ছেলে ঘর ছেড়েছে। কোথায় তারা ট্রেনিং করছে সেটা জানার চেষ্টা করছি আমরা। তাদের বিষয়ে অনেক দূর এগিয়েছি।

“আশা করি, তারা ফিল্ডে কোনো অপারেশন করার আগেই আমরা তাদের ধরে ফেলব। এছাড়া সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে এবং ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পোস্ট দিয়ে সাম্প্রদায়িক উসকানি তৈরি করে একটি চক্র। এদের ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়। গত বছর কুমিল্লার একটি ঘটনার বিষয় আপনারা জানেন, মন্দিরে কোরআন শরীফ রেখে যে অপতৎপরতা হয়েছিল; সে রকম ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

“প্রতিটি পূজামণ্ডপেই ২৪ ঘণ্টা পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে,” বলেন শফিকুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন পুলিশ কমিশনার।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/বিকাল ৪.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit