বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার: ২৩ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের পাবলিক হল রোড এলাকার শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টাকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক হল রোড এলাকার শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টাকে জেনারেল হাসপাতালে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাবলিক হল রোড এলাকায় শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টাকে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজিতে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন , জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit