শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দাঙ্গাকারীদের কঠোরভাবে দমনের ঘোষণা ইরানি প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব ইস্যুতে ইরানে চলমান আন্দোলনের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই সঙ্গে দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

ইব্রাহিম রাইসি বলেন, যারা দাঙ্গায় অংশ নিয়েছিল, তাদের দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে— এটিই জনগণের দাবি।  এ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা জাতীয় ঐক্যকে টার্গেট করেছে এবং একে অপরের বিরুদ্ধে জনগণকে দাঁড় করাতে চায়।  

গত ১৬ সেপ্টেম্বর মারা যান কুর্দি নারী মাশা আমিনি। এর তিন দিন আগে হিজাব না পরায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ। এই মৃত্যু কেন্দ্র করে ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। এ বিক্ষোভে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছেন।  

মাশার আইনজীবী সালেহ নিকবখত বলেছেন, মাশা আমিনির শোকাহত বাবা-মা একটি অভিযোগ করেছেন। তারা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান। পাশাপাশি পুলিশ হেফাজতে থাকাকালীন তার সব ভিডিও এবং ছবি প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।  

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit