মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

‘দেশে নষ্ট রাজনীতির দুষ্টচর্চা ছিল, এখনো আছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমাদের দেশে একধরনের নষ্ট রাজনীতির দুষ্টচর্চা ছিল, এখনো আছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. বেনজীর বলেন, সবাই মিলেই বাংলাদেশ। আমার এই ভালোবাসার বাংলাদেশ। আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। সবাইকে মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। একটি কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নের জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে যে যেখানে আছি সেখান থেকে দায়িত্ব পালন করবো।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা পার করে আজকে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। ১৮ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে ৪৯ বিলিয়ন ডলার রিজার্ভে এসে পৌঁছেছে দেশে। প্রায় তিন হাজার ডলারের মাথাপিছু আয়ে পৌঁছেছে। এসময়ে নানা দারিদ্র্য, অসুখ-বিসুখ, বঞ্চনা দেখেছে দেশ। অনেক ধরনের রাজনীতির খেলা হয়েছে।

বিদায়ী আইজিপি আরও বলেন, ৩৪ বছর ৫ মাস ১৬ দিন বাংলাদেশ পুলিশে কাজ করেছি। এরমধ্যে ১২ বছর ঢাকায় দায়িত্ব পালন করেছি। পুলিশের গুরুত্বপূর্ণ তিনটি পদে দায়িত্ব পালন করেছি। ১২ বছরের পথচলায় অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করেছি। এ দেশের নাগরিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদ্য বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/বিকাল ৪.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit