বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

শেরপুরে পৌর আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৫ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পৌর আওয়ামী লীগের নেতা মর্তুজা কাওসার অভি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ সেপ্টম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এমএম কার ওয়াশ এন্ড শারমিনের পেছনে সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।নিহত অভি উপজেলার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাউসার ফুয়ার ছেলে।জানা গেছে, ঘটনাস্থলে অভি মোটর সাইকেলের ওয়াশ রুমের সার্ভিসে মোটর সাইকেলে পরিষ্কার করতে দিয়ে দাড়িয়েছিলেন।

এমন সময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ হামলা করলে সে জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে ওয়াশ রুমের পেছনে জঙ্গলের ভিতরে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জানান, সে পৌর আওয়ামীলীগের প্রস্তুাবিত কমিটির নেতা ছিলেন।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকান্ডের ঘটনা বলে জানতে পেরেছি। ঘটনার সাথে কারা জড়িত এই মুহুর্তে বলা যাচ্ছে না। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/সকাল ১১.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit