শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বন্ধু ক্যাটরিনার বিয়েতে দাওয়াত না পেয়ে যে পরিস্থিতির মুখে পড়েছিলেন করণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : প্রযোজক ও পরিচালক করণ জোহরের সঙ্গে বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। করণের উপস্থাপনায় অনেক প্রোগ্রামে অতিথি হয়েছেন নায়িকা।  করণের অনুষ্ঠানে এসেই ভিকির প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন ক্যাট। 

সেই বন্ধুর বিয়েতে দাওয়াত পাননি করণ জোহর। এটি রীতিমতো লজ্জায় ফেলেছিল তাকে। ক্যাট-ভিকির বিয়ের প্রায় ১০ মাস পর সেই কথাই সামনে আনলেন করণ।

‘কফি উইথ করণ’-এই প্রথম ভিকির প্রতি ভালোলাগার কথা জানিয়েছিলেন ক্যাটরিনা। এর পরেই স্বঘোষিত ঘটকের কাজটা দায়িত্ব নিয়ে করে ফেলেছিলেন সঞ্চালক করণ। ক্যাটরিনার সেই বার্তা করণই পৌঁছে দিয়েছিলেন ভিকির কাছে। অথচ এই ঘটকই তাদের বিয়েতে দাওয়াত পাননি।

রাজস্থানের বিলাসবহুল হোটেলে কড়া নিরাপত্তার ঘেরাটোপে গত বছরের ডিসেম্বরে সাত পাক ঘোরেন ভিকি-ক্যাটরিনা। তাদের বিয়েতে একাধিক বলিউড তারকা উপস্থিত থাকলেও ডাক পাননি করণ। 

এ বিষয়ে তিনি বলেন, ‘ভিকি-ক্যাটরিনার যখন বিয়ে হল, আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম। অনেকে ভেবেছিলেন, আমি বিয়েতে নিমন্ত্রিত ছিলাম। তবু তাদের ভিকি-ক্যাটরিনার ব্যাপারে কিছু বলিনি। আমি যে নিমন্ত্রিত ছিলাম না, সেটা বলতে খুব লজ্জা লাগছিল।’

অতিথি তালিকায় নাম না থাকায় একাধিক প্রশ্নের মুখে পড়েন করণ। এ বিষয়ে তিনি বলেন, ‘এর পর আমাকে সবাই সহানুভূতি জানাতে শুরু করে। কেউ কেউ আবার সন্দেহও করছিল। জানতে চাইছিল, কেন আমি নিমন্ত্রিত ছিলাম না, আমাদের সম্পর্ক ঠিক আছে কি না।’

আরও যোগ করেন করণ। বলেন, ‘অনুরাগ কশ্যপও নিমন্ত্রিত ছিলেন না দেখে একটু শান্তি পেয়েছিলাম।’

দুই বন্ধুর প্রতি যদিও কোনো তিক্ততা নেই করণের। ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনে তার অতিথি হয়ে আসেন দুই তারকা।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit