শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়: শাকিব খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

বিনোদন ডেস্ক : ৬ পেরিয়ে সাত বছরে পদার্পন করল আব্রাহ খান জয়। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের এই সন্তান পর্দায় জনপ্রিয় না হলেও অন্তর্জালে তুমুল জনপ্রিয়।

এই আদুরে স্টার কিড কিছুটা ভাগ্য বিড়ম্বনার শিকার। কারণ জন্মের পর থেকে বাবা-মাকে একসঙ্গে পায়নি। 

অনুষ্ঠান-উৎসবে বাবা তাকে সঙ্গ দেন। বড় হচ্ছেন মায়ের কাছেই। চোখের সামনে বাবা ঘুরে বেড়ালেও তার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছেন জয়। এ নিয়ে কিছুটা আক্ষেপ শাকিবেরও। অপুর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় দুজনের একসঙ্গে থাকা হচ্ছে না।

জয়ের এবারের জন্মদিনে শাকিব খান আবেগী স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

মা অপু বিশ্বাসও জন্মদিনে ছেলেকে নিয়ে আদুরে স্ট্যাটাস দিয়েছেন।  লিখেছেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে আমার কোল আলো করে। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও মানুষের মত মানুষ হও দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য।’

ঢাকাই সিনেমায় শাকিব যার সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছেন তিনি অপু বিশ্বাস। একটা সময় পর্দার সম্পর্ক বাস্তবে রূপ পায়। 

চুটিয়ে প্রেম করার পর শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এ ঘটনায় শাকিব অপুর মধ্যে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টিকে নি। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।
 

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit