বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে এদেশের জনগণ রয়েছে, কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।

রবিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় কথায় সরকারের পদত্যাগ চান। সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে? সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে, যাথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু, এ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit