শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আখাউড়ায় ৯৫ হাজার টাকার গরু দিয়ে প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম পুর্বপাড়া যুব সমাজের উদ্যোগে, ৯৫ হাজার টাকার গরু দিয়ে স্থানীয় বিবাহিত দল বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সুজাত আহমেদ খাঁন, মোঃ মরহুম মুতি মিয়া, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খাঁন, মরহুম আলহাজ্ব হাজী শফি উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র মরহুম এন, এম হাসান খাঁন ও মরহুম আনোয়ার খাঁন স্মরণে শুক্রবার বিকেলে উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট গুণীজনেরা। ফুটবলপ্রেমী হাজারো দর্শক ও সমর্থকদের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বিবাহিত দলকে ৩-১ গোলে পরাজিত করে জয়লাভ করে অবিবাহিত দল। উপজেলার জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার ও উপস্থাপক খোরশেদ আলম বাবু’র সঞ্চালনায় খেলার সভাপতিত্ব করেন, এলাকার প্রবীণ মুরব্বি সার্জন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-০১ মোঃ বাবুল মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাদির মোল্লা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ঈশান, জয়নাল খান, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল আহাম্মদ খান, প্রভাষক জাবেদ আহাম্মদ খান সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা।

খেলায় সংবধনা পুরস্কৃত হন বিবাহিত দলের মোঃ সুমন খাঁন, অবিবাহিত দলের ইমন খাঁন, সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অবিবাহিত দলের মোঃ তাজু ইসলাম, রানারআপ টফি প্রদান করেন, আল আমিন ভুঁইয়া, আর সিটি ম্যাক্স এর পক্ষ থেকে চ্যাম্পপিয়ান টফি প্রদান করা হয়। সকল খেলোয়াড়দের পুরস্কৃার প্রদান করেন, জিয়াউল হক সানি খাঁন, রামিন খাঁন, আল আমিন ভুঁইয়া, শিপন দেওয়ান। খেলার গোল দাতাদের পুরস্কৃত করেন মোঃ জুম্মান মীর।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ সাখাওয়াত খান স্বাধীন,
সাংবাদিক শফিক, শিমুল খান, শেখ নিজাম, তানজিব জামান, লায়ন রাকেশ কুমার ঘোষ, মোঃ মোশাররফ হোসেন কবির, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

কিউএনবি/অনিমা/২৪.০৯.২০২২/সন্ধ্যা ৬.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit