সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

‘আইসিসি চেয়ারম্যান হওয়ার বিষয়টি আমার হাতে নেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : গুঞ্জন রটেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। আর সৌরভ যদি আইসিসি চেয়ারম্যান হন তাহলে বিসিসিআইয়ের সভাপতি হতে পারেন সচিব জয় শাহ। 

আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ চলতি বছরেই শেষ হচ্ছে। ১ ডিসেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত আগামী দুই বছরের জন্য বার্মিংহ্যামের মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পরবর্তী চেয়ারম্যান বাছাই করা হবে। 

এ বিষয়ে ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানান, আইসিসি চেয়ারম্যান হওয়ার বিষয়টি আমার হাতে নেই।

আইসিসি চেয়ারম্যান হতে হলে নতুন নিয়মে ৫১ শতাংশ ভোট পেলেই চেয়ারম্যান নির্বাচিত হওয়া যাবে। তাই ১৬ সদস্যের মধ্যে নয়জনের সমর্থন পেলেই নতুন নিয়মে চেয়ারম্যান হওয়া যাবে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নেয় ভারত। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালেও যেতে পারেনি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। বড় বড় টুর্নামেন্টে ভারতের বাজে পারফরম্যান্স নিয়ে হতাশ বিসিসিআই।

এ ব্যাপারে সৌরভ গাঙ্গুলী বলেন, ভারত হয়ত শেষ তিন-চার ম্যাচে হেরেছে। আর এই দু-একটা হারে আমি মোটেই বিচলিত নই। তবে মানতেই হবে বড় টুর্নামেন্টে আমরা মোটেই ভালো খেলতে পারছি না। 

এশিয়া কাপে বিরাট কোহলির ফর্মে ফেরা নিয়ে সৌরভ বলেন, কোহলি এশিয়া কাপে ভালো করেছে। এটা দারুণ খবর। আশা করব- সে এই ফর্ম ধরে রাখবে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit