বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শরীয়তপুরে খেলাফত মসজিসের কর্মী সম্মেলন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনীয় বক্তব্য রাখেন সংগঠনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বীর আহমেদ উসমানী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়সাল আহমেদ। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আবুবকর, উপদেষ্টা মাওলানা শফিউল্লাহ খান, ইকরা মাদ্রাসার মোহতামিম মাওলানা খন্দকার শহীদুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ইদ্রিস কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মইনুদ্দিন কাসেমী প্রমুখ। এ সময় খেলাফত মজলিসের ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাফতে মসজিল মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চায়। তারা দেশের মাটিকে জায়নামাজ মনে করে। তারা এই দেশকে ভালোবাসে। তাদের কোন সেকেন্ড হোম বা বেগম বাড়ায় বাড়ি নাই। একটি ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আজ আলেম ওলামাগণ বন্ধি হয়ে আছে। আমরা সেই বন্দিদের মুক্তি দাবী করছি। আগামী নির্বাচনের পূর্বে বন্দিদের মুক্তি দিয়ে দেন। নয়তো আলেম সমাজ রাজ পথে নেমে গেলে থামাতে পারবে না।

 

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit