বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

ঢাকায় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ জরুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে মানসম্মত গণপরিবহনের অভাব বহু দিনের। আর এ কারণে দিনে দিনে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। যার ফলে প্রতিনিয়তই বাড়ছে যানজট। ব্যক্তিগত গাড়ি চলার জন্য যেমন জায়গা যায়, থামার জন্য তার চেয়ে বেশি জায়গার প্রয়োজন হয়। এ কারণেই পৃথিবীতে সবাই একমত যে ব্যক্তিগত গাড়িগুলোকে নিরুৎসাহ করতে হবে। এসব গাড়িই সড়কে যানজটের প্রধান কারণ।

নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’।

বাংলাদেশে সরকারি উদ্যোগে দিবসটি পালন শুরু হয় ২০১৬ সালে। আজও দেশে পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। এ বছর ‘জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ি সীমিত রাখি’- এই স্লোগানকে সামনে রেখে ৬২টি সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।

ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা বলছে, গণপরিবহন উন্নত হলে ব্যক্তিগত গাড়ির এত চাহিদা থাকত না। মানসম্মত গণপরিবহনের অভাবে বাধ্য হয়েই তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির সংখ্যা তিন লাখ ৭২ হাজার ১৩৭টি। এর মধ্যে ২০২০ সালে নিবন্ধন হয়েছে ১২ হাজার ৪০৩টি। আর চলতি বছরের মে পর্যন্ত নিবন্ধন নিয়েছে ছয় হাজার ১৯৬টি গাড়ি।

এ বছর দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ভিন্নভাবে সাজানো হয়েছে। এর মধ্যে সাইকেল র‌্যালি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ: বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিতে করণীয়’ শীর্ষক লাইভ টক শো, ‘বসবাসযোগ্য ঢাকা : ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা, পার্কিংয়ের পরিবর্তে এলাকাভিত্তিক ছোট আকারের সামাজিকীকরণের সুযোগ গড়ে তোলার আহ্বানে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, মোহাম্মদিয়া হাউজিংয়ে কার ফ্রি স্ট্রিট এবং আলোচনা সভা।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit