শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

প্রতিপক্ষ থাইল্যান্ড, জিতলেই বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় ভাবে হেরে গেছে জিম্বাবুয়ে। তবে হারের পরও বিশ্বকাপে যাওয়ার ম্যাচে ‘বি’ গ্রুপ সেরা হওয়া দলটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, ‘এ’ গ্রুপের সেরা দল বাংলাদেশ মুখোমুখি হবে রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে পড়া থাইল্যান্ডের।

আবু ধাবিতে বুধবার (২১ সেপ্টেম্বর) শেষ হয় গ্রুপ পর্বের লড়াই। ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে তাদের সঙ্গী হয় আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে শেষ বলে বাউন্ডারি হজম করে আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১২ রানে হারায় থাইল্যান্ড।

জিম্বাবুয়ে ও থাইল্যান্ডের পয়েন্ট সমান- ৪। তবে রান রেটে পিছিয়ে থাকায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। পরের ম্যাচে খেলবে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়া দুই দলই খেলবে মূল আসরে।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit