মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

আখাউড়ায় প্রধান শিক্ষকের অবসরকালীন বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী মোগড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ারা বেগমের অবসরকালীন বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সাহেব কে বিশেষ সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিন্টু কুমার আচার্য। 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং ২০১৭ সালের ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকশন আমির হোসেন পাটোয়ারী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য স্থান থেকে আগত শিক্ষকগন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিগন সহ অন্যান্যরা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন।  
এসময় বক্তারা বিদ্যালয়ে প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করা সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সদ্যবিদায়ী প্রধান শিক্ষক পেয়ারা বেগম বিদ্যালয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেন। এছাড়াও এই বিদ্যালয়েটি ১৯৭০ সাল থেকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অসামান্য অবদান রাখছে বলে দাবি করেন তার। পরে বিদায়ী প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির হাতে সম্মাননা স্মারক ও বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার তুলে দেন উপস্থিত অতিথিরা।  

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit