রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আখাউড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে বুধবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান খেলার মাঠ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠ রক্ষার দাবিতে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড়সহ বিভিন্ন পর্যায়ে শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এখানে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে কেন্দ্র করে জাতীয় দলের অনেক খেলোয়াড় খেলে গেছেন। প্রতিদিনই এলাকার যুবকরা এ মাঠে খেলাধুলা করে।

কিন্তু এ মাঠটি তার ঐতিহ্য হারাতে বসেছে। মাঠটি এখন উঁচু নিচু হয়ে খেলার অনুপোযোগি হয়ে পড়েছে। একদিকে পুকুর পাড় ভেঙ্গে মাঠটি ছোট হয়ে এসেছে। মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, ক্রীড়ামোদি মহবীর আলম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, আবু বক্কর, আনোয়ার মিয়া, নিয়াজ আহমেদ, সজিব, আতিক তুষার, আরাফত ভূঁইয়াসহ আরো অনেকে অংশ নেন। মাঠটি সংস্কার করে খেলার উপযোগি করার দাবি জানান তারা। 

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit