শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

আবারও বাড়ছে করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ Time View

ডেস্কনিউজঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৪১ জন আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সাত সপ্তাহ পর আজ এক দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে। এদিন করোনাভাইরাসে ৬৪১ জন আক্রান্ত হন। এতে দেশে করোনা শনাক্ত বাড়ছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

কিউএনবি/বিপুল/২১.০২.২০২২/ বিকল ৫.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit