বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

বিদেশীদের জন্য অনলাইনে ওমরাহ ভিসা চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ বিদেশীদের জন্য অনলাইনে ওমরাহ ভিসা পদ্ধতি চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ওমরাহ বিষয়ক উন্নত সেবা প্রকল্পের আওতায় এটি চালু করা হয়েছে বলে জানানো হয়।

সোমবার ‘মাকাম ইলেকট্রনিক প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে বিদেশী ওমরাহযাত্রীদের ভিসা ও ভ্রমণবিষয়ক বিভিন্ন সেবা দেয়ার কথা জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদন থেকে জানা যায়, বিদেশী যাত্রীরা নিজ দেশের অনুমোদিত এজেন্টের মাধ্যমে অনলাইনে ওমরাহ প্যাকেজ নির্বাচন করে ভিসার আবেদনপ্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবেন।

এরপর পুরো প্রক্রিয়া শেষ হলে একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে। সব শেষে অনলাইনে পেমেন্টে পর ২৪ ঘণ্টার মধ্যে ৯০ দিন মেয়াদের ওমরাহ ভিসা পাওয়া যাবে যার।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আবাসন ও পরিবহন বুকিং দিতে পারবেন যাত্রীরা। তা ছাড়া মক্কা, মদিনা, জেদ্দাসহ সৌদি আরবের অভ্যন্তরীণ ভ্রমণে ফ্লাইট বুকিং দেয়া যাবে। এ ভিসা দিয়ে দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করে এর সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে সুযোগ পাবেন যাত্রীরা।

এর আগে সাত ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের অনুমোদনের কথা জানায় হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। তা হলো—ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোন্যাল ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, সৌদি এয়ারপোর্টে আসার পর প্রদত্ত ভিসা, ‘শেনজেন’ ভিসাধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসাধারী, বিদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেলস অফিস থেকে প্রাপ্ত ওমরাহ ভিসা এবং ‘মাকাম’ প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ভিসা। ওমরাহ পালনের জন্য ভিসা প্ল্যাটফর্মে visa.mofa.gov.sa ছাড়াও ‘মাকাম’ প্ল্যাটফর্ম maqam.gds.haj.gov.sa থেকে যেকোনো একটি প্যাকেজের আবেদন করা যাবে।

সূত্র : আরব নিউজ ও অন্যান্য

কিউএনবি/বিপুল/২১.০২.২০২২/ বিকল ৫.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit