সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিশ্বযুদ্ধ আসন্ন, জাতিসংঘে ভাষণে সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় সতর্ক করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি।”নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও ভালো খবর নেই। সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএস-কে ভুসিস বলেন, “বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন।”জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার নেতা বলেন, “বাস্তবভিত্তিক ধারণা এর চেয়েও আরও বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।”

জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কী ধরনের বক্তব্য রাখতে পারেন- এ ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনও কাজ নয়। তিনি বলেন, “আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই কিন্তু তা খুব সহজ নয় বরং জটিল করা হয়েছে।”রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরও বেশি জটিল করেছে বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থায় নেওয়ার জন্য সার্বিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে। সূত্র: আনাদোলু এজেন্সি, তাস

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit