রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে রেকর্ড গড়লো চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। দুই দেশের মধ্যে বেড়েছে আমদানি-রপ্তানি। গত মাসে চীন রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি আমদানি করেছে। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত মাসে দেশটির মোট জ্বালানি পণ্য আমদানির পরিমাণ দাঁড়ায় ৮৩০ কোটি ডলারে। 

চীনের শুল্ক পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে চীন রাশিয়া থেকে যে পরিমাণ জ্বালানি আমদানি করেছে তা গত বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি। ইউক্রেনে হামলার পর অর্থাৎ গত ছয় মাসে চীন মোট চার হাজার ৪০০ কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে রাশিয়া থেকে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে অর্থাৎ আগস্টে চীনে ৮ দশমিক ৩৪ মিলিয়ন টন তেল রপ্তানি করে রাশিয়া। জুলাইতে এর পরিমাণ ছিল ৭ দশমিক ১৫ মিলিয়ন টন। এক বছর আগে রপ্তানি করে মাত্র ৬ দশমিক ৫৩ মিলিয়ন টন। যুদ্ধ শুরু হওয়ার আগে চীন সবচেয়ে বেশি আমদানি করে সৌদি আরব থেকে। আসন্ন মাসগুলোতে চীনে আরও জ্বালানি পণ্য রপ্তানি করতে চায় রাশিয়া।

সূত্র: ব্লুমবার্গ।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit