বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

নেপালের সঙ্গে জিতেও কপাল পুড়ল বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলার লক্ষ্যে দারুণ শুরু করে বাংলাদেশ। শক্তিশালী বাহরাইনকে রুখে দেয় বাংলাদেশের যুবারা। গোলশূন্য ড্র করে। পরে ভুটানকে ২-১ ব্যবধানে হারায়। নেপালকে হারাতে পারলে লক্ষ্য পূরণ হবে আশায় ছিলেন পাপ্পু ও তার দল। সেই লক্ষ্যে নেপালকে ৩-০ গোলে হারায় তারা। কিন্তু এর পরও লক্ষ্য পূরণ হলো না। মূল পর্বে উঠতে পারল না বাংলাদেশ।  নেপালকে হারিয়েও গোলের ব্যবধানে কপাল পুড়েছে বাংলাদেশের। বি গ্রুপ থেকে মূলপর্বের একমাত্র টিকিট পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। 

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সরাসরি মূল পর্বে উঠল কাতার। সমান ৭ পয়েন্ট বাংলাদেশ ও বাহরাইনের।  তবে গোলের ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হয়েছে বাহারাইন। বাংলাদেশ ও বাহারাইন দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে, নিজেদের মুখোমুখি লড়াইয়ে ড্র করেছে।  দুদলই হেরেছে কাতারের কাছে। এই চার ম্যাচে ৫ গোল দিয়ে চারটি হজম করেছে বাংলাদেশ। ফলে গোল ব্যবধান রয়েছে মাত্র +১। 

অন্যদিকে ৮ গোল দিয়ে ৩ গোল হজম করায় +৫ গোল ব্যবধান নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে বাহরাইন। ফলে তৃতীয় হওয়ায় সেরা অন্য ৯ গ্রুপের রানার্সআপ দলগুলোর সঙ্গে কোনো বিবেচনায়ই আসেনি বাংলাদেশ। অবশ্য রানার্সআপ হয়েও বাহরাইন মূল পর্বের টিকিট পায়নি। কেননা দশ গ্রুপের মধ্যে একেক গ্রুপে দল সংখ্যা একেক রকম।  তাই রানার্সআপের মধ্য থেকে সেরা পাঁচ দল বাছাইয়ে পিছিয়ে পড়েছে বাহরাইন। যেসব গ্রুপে পাঁচ দল রয়েছে সেসব গ্রুপের পঞ্চম দলের বিপক্ষে ম্যাচের ফল বিবেচনায় আনা হয়নি।

বি গ্রুপের পঞ্চম দল নেপালের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল বাহরাইন। এই ম্যাচের ফল বিবেচনার বাইরে চলে যাওয়ায় রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা পাঁচে থাকা হয়নি বাহরাইনের। বরং এ তালিকায় তারা রয়েছে সবার নিচে। বাছাইপর্বে এখন পর্যন্ত নয়টি গ্রুপের খেলা শেষ হয়েছে। এই নয় গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে মূল আসরের টিকিট পেয়েছে সৌদি আরব, কাতার, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ওমান, তাজিকিস্তান ও ইরান।স্বাগতিক হিসেবে উজবেকিস্তান আগে থেকেই রয়েছে মূল পর্বে।
 

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit