মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ

ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২ পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টকাণ্ডে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় আরো দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মশিয়ার রহমানের আদালতে মামলাটির চার্জশিটভুক্ত দুই স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

এই মামলায় আদালতে এখন পর্যন্ত ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো অন্তত ৩০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে স্বাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরুর আগে দুপুর ১২টায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর একে একে স্বাক্ষ্য দেন সোনারগাঁ থানায় কর্মরত তৎকালীন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও উপসহকারি পরিদর্শক রাকিবুল ইসলাম উজ্জ্বল।

স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নির্দেশে মামুনুল হককে পুনরায় কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়। আগামি ৩০ অক্টোবর পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে মামুনুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ৩০ এপ্রিল মামুনুল হককে আসামি করে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit