মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা,থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থীকে (১৬) মারধর করে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাবি নুরের নাহার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  এর আগে,একই দিন বেলা ১টা ১৫মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।   

অভিযুক্তরা তরুণরা হলো, বসুরহাট পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে শুভ (২০) একই এলাকার বাবু (১৮) ও হৃদয় (১৯)। ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়। শনিবার সকালের দিকে শিক্ষার্থী পরীক্ষার্থী দিতে ওই  কেন্দ্রে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১টা ১৫মিনিটের দিকে বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার সামনের রাস্তায় পৌঁছলে বখাটে তরুণ শুভ তার দুই সহযোগী ওই এসএসসি পরীক্ষার্থীর অটোরিকশার গতিরোধ করে সাথে থাকা স্বজনদের মারধর করে তাকে টেনে হিঁচড়ে অপহরণের চেষ্টা করে।

এ সময় ওই পরীক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতি মাইন উদ্দিন পলাশ এবং প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তাকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ভুক্তভোগী পরীক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগীর এক স্বজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit