শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

কোতোয়ালী থানা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নবগঠিত কোতোয়ালী থানা কমিটির পরিচিতি সভা গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়ের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কপালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা, বাড়ী ও মন্দিরে চলমান সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সকল হামলার বিচার দাবী করেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজামন্ডপে নির্বিঘ্নে পূজা অর্চনা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। নবগঠিত থানা কমিটি নব-নির্বাচত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ও মহানগর শাখার হাতকে শক্তিশালী করার জন্য থানা কমিটির নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানান।

সভার শুরুতে গীতা পাঠ করেন নিখিল লাল নাগ, বাইবেল পাঠ করেন রেভারেন্দ ফিলিপস সমাদ্দার ফিলিপ সামাদ্দার। স্বাগত বক্তব্য রাখেন থানা কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র চৌধুরী শ্যাম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিজয় ভূষন ধর, জিডি রুমু, বাবুল দেব, সিলেট মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক রকি দেব। এছাড়াও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ সভাপতি শ্রী শ্যামল চৌধুরী, সিনিয়র সদস্য শ্রী শ্যামল চন্দ্র দে, মহিলা সম্পাদক শ্রীযুক্তা সীমা ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক বিশাল দাস প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit