বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

শিক্ষা সম্মেলনে ভারত যাচ্ছেন স্কলার্সহোমের অধ্যক্ষ ফয়জুল হক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় অংরধহ ঝঁসসরঃ ড়হ ঊফঁপধঃরড়হ ধহফ ঝশরষষং (অঝঊঝ)  উরফধপ ওহফরধ-২০২২ এ যোগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। আগামী (১৯-২৩) সেপ্টেম্বর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় শিক্ষা সামিটে যোগ দিতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আগামীকাল দেশ ছাড়বেন তিনি। ভারত সরকারের সার্বিক তত্ত্বাবধানে সুবৃহৎ এই শিক্ষা সম্মেলনের হোস্ট স্টেট কর্ণাটক রাজ্য সরকার।

অঝঊঝ হলো লন্ডনভিত্তিক শিক্ষা ফোরামের সহযোগী প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের সুবৃহৎ শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন ফোরাম। অঝঊঝ এর এশীয় সহযোগী আয়োজক উরফধপ ওহফরধ. এটি ভারত তথা এশিয়ার বৃহৎ শিক্ষা বিষয়ক সংগঠন। শিক্ষা সম্মেলনে আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন এশিয়া তথা বিশ্বের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গবেষকবৃন্দ। এ বিষয়ে জানতে চাওলে মো. ফয়জুল হক বলেন, “বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় এশিয়ান সামিট বিশ্বের বৃহত্তম শিক্ষা সম্মেলন।

প্রযুক্তি বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে, শিক্ষা নিয়ে গবেষণা ও যুগোপযোগী চিন্তার সমন্বয় অত্যন্ত প্রয়োজন। এরই লক্ষ্যে এই সামিট এশিয়ার সাথে বিশ্বের শিক্ষা চিন্তা ও দক্ষতার সমন্বয় ঘটাবে। এতে এশিয়া তথা বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্টজনের সাথে আমন্ত্রিত হয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। বিশাল এই কর্মযজ্ঞের অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনের কর্মপরিধির পরিসর বৃদ্ধি ও দক্ষতার উন্নয়নে সহায়ক হবে।”অধ্যক্ষ ফয়জুল হক সার্বিক সহযোগিতার জন্যে ভারতীয় হাইকমিশন এবং হাফিজ মজুমদার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলের দোয়া কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit