রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটির শপথ গ্রহণ ও অভিষেক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে সফলতার সাথে বাংলাদেশকে আজ উন্নতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের পরিবহণ মালিক ও শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে আন্তরিকভাবে।

পরিবহণ খাতকে শিল্প হিসেবে যথাযথ স্বীকৃতির দাবীতে দেশের সকল পরিবহণ মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের অবদান অস্বীকার করা যাবেনা। শ্রমিকেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা থাকলে বাংলাদেশ থাকবে। দেশ এগিয়ে যাবে।’ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি (১৭ই সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমা কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিঃ নংঃ বি-১৭২৪ সিলেট বিভাগ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগ কমিটির আহ্বায়ক হাজী ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল। শ্রভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটির কার্যকরি সভাপতি মো: দিলু মিয়া, সহ-সভাপতি মো: সুজাউল কবির, হাজী মো: রুনু মিয়া মঈন, মো: আব্দুল মুহিম, মো: আব্দুল ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদুর রহমান ওদুদ, মো: জাকারিয়া আহমদ, মো: নুরুল হক, মো: আলী আকবর রাজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো: আব্দুল শহীদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানের বিভিন্ন পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit