বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি

গবিতে বিবিএ অনুমোদন, ভর্তি আগামী সপ্তাহ থেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : অবশেষে প্রায় পাঁচ বছর পাঁচ মাস পর পুন:রায় ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগ পরিচালনার অনুমতি পেয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক চিঠির মাধ্যমে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে।

এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ২৪ (৩) ধারা মোতাবেক কলা ও সমাজ বিজ্ঞান বিভাগের অধীনে বিবিএ প্রোগ্রামটির কারিকুলাম নিম্নোক্ত শর্তে ৪ (চার) বছরের জন্য অনুমোদন প্রদান করা হলো:

১/ ১৪০ ক্রেডিট আওয়ারস সংবলিত উক্ত প্রোগ্রামের সিলেবাস/কারিকুলামে পরিবর্তনের প্রয়োজন হলে কমিশন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কমিশন কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ডিগ্রী টাইটেল এর কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। প্রোগ্রামটি অবশ্যই গণ বিশ্ববিদ্যালয়, নলাম, পো. মির্জানগর ভায়া সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪ ঠিকানাস্থ ক্যাম্পাসে পরিচালনা করতে হবে, অন্য ক্যাম্পাসে পরিচালনা করা যাবে না। 

২/ প্রোগ্রামটি অবশ্যই ডুয়াল সেমিস্টার ভিত্তিতে পরিচালনা করতে হবে। প্রোগ্রামটিতে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রোগ্রামটিতে ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে কমিশন প্রণীত ইউনিক শিক্ষার্থী পরিচিতি নম্বর সৃজন সংক্রান্ত ম্যানুয়াল এর ভিত্তিতে একটি পরিচিতি নম্বর প্রদান করতে হবে এবং প্রোগ্রাম/কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত উক্ত আইডি/রেজিষ্ট্রেশন নম্বর বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রদত্ত সনদপত্র ও মার্কশীটে উক্ত আইডি/রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে। 

৩/ প্রোগ্রামটি ডিস্ট্যান্স লার্নিং/ সন্ধ্যা/ শুক্র-শনি (উইক-এন্ড) ইত্যাদি নামে পরিচালনা করা যাবে না। 

৪/ কমিশন কর্তৃক অনুমোদিত প্রোগ্রামে/কোর্সে কোনো শিক্ষার্থীকে ভর্তি করার ক্ষেত্রে কমিশন প্রণীত নির্ধারিত ভর্তির যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করতে হবে। 

এতে আরো বলা হয়, কমিশন প্রণীত নির্ধারিত ভর্তির যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করে স্নাতক পর্যায়ের এ প্রোগ্রামটিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

এ বিষয়ে, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো আবুল  হোসেন বলেন, ‘ইউজিসির শর্ত পূরণ করে গণ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগ অনুমোদনের বিষয়ে আবেদন করার সাপেক্ষে বিভাগটি অনুমোদিত করেছে ইউজিসি। যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটি পাওয়া।’ আগামী সপ্তাহ থেকে প্রতি ব্যাচে ৪০ জন করে ভর্তি নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে পুনঃরায় অনুমোদনের খবরে খুশির হাওয়া বইছে বিভাগটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে। শহীদুল ইসলাম শহীদ নামে ২০১৩-১৪ সেশনের এক শিক্ষার্থী বলেন, এ সমস্যা সমাধানে আমরা অনেক কাঠখড় পুড়িয়েছি, অনেকবার আশাহত হয়েছি। শেষে আশাই ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ এ খবরটা শুনে কতটা যে খুশি হয়েছি, বলার বাইরে। সার্টিফিকেট পাবো বলে আবার আশায় বুক বেঁধেছি। দেখা যাক, এক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা রাখে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিবিএ-সহ ৫টি কোর্সের অনুমোদন নেই বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ২০১৯ সালে বেশ কয়েকবার জাতীয় দৈনিকে ভর্তি কার্যক্রম বন্ধ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বিভাগ অনুমোদনের দাবিতে ২০১৭ সালের ১২ ডিসেম্বর অর্ধদিবস এবং ১৩ ডিসেম্বর পূর্ণ দিবস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন ঐ বিভাগের শিক্ষার্থীরা।

পরবর্তীতে, ২০১৯ সালের ৬ এপ্রিল থেকে বৈধ উপাচার্য ও অনুমোদনহীন ৫টি বিভাগ নিয়ে দীর্ঘ ৬৮ দিনের লাগাতার আন্দোলনও করে শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit