মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

অভিষেক-সূর্যবংশীর তাণ্ডব, ৫ ওভারেই ভারতের ১০০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৫ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। এর আগে এত কম বলে কোনো দল এই সংস্করণে ১০০ রান করতে পারেনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার।

অভিষেক শর্মা মাত্র ১৫ বলে তুলে নেন অর্ধশতক। তার সঙ্গে বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২.২ ওভারেই ৫০ রান পূর্ণ করে ভারত। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দলীয় ৫০ রানের বিশ্ব রেকর্ডেও ভাগ বসায় দলটি। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠে ভারতের ব্যাটিং। মাত্র ৩০ বলে, অর্থাৎ ৫ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে নতুন বিশ্ব রেকর্ড গড়ে তারা।

এর আগে এই রেকর্ডের মালিক ছিল রোমানিয়া। ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে ৩২ বলে ১০০ রান করেছিল দলটি। এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম দলীয় শতরানের রেকর্ডও ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫.৩ ওভারে ১০০ রান করেছিল তারা।

ভারত এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। এর আগে পাপুয়া নিউগিনি ২০১৯ সালে ভানুয়াতুর বিপক্ষে এবং রোমানিয়া ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে একই ওভারে ৫০ রান করেছিল। ফলে ভারত যৌথভাবে এই রেকর্ডের মালিক হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit