রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে নওগাঁয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে নওগাঁয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারিরা।বৃহস্পতিবার দুপুরে জেলার ১১ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, মহাদেবপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, নিয়ামতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণের পাঁচ দফা দাবিতে এ কর্মসূচী পালন করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit