মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

কেন পুরো কোম্পানি দান করে দিচ্ছেন মার্কিন এ ধনকুবের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইভন চৌইনার্ড প্যাতাগোনিয়া নামের একটি পোশাক কোম্পানির প্রতিষ্ঠাতা। ৫০ বছর আগে তিনি এ ব্যবসাটি শুরু করেছিলেন। পুরো কোম্পানিই এখন দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিউইয়র্ক টাইমসের মতে, কোম্পানিটির মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার।

এএফপি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে এ সিদ্ধান্ত নিয়েছেন ইভন চৌইনার্ড। শুধু তিনি নন, তার স্ত্রী ও দুই সন্তানও কোম্পানিতে তাদের শেয়ার দান করার সিদ্ধান্ত নিয়েছেন। 

সমস্ত কর্পোরেট রাজস্ব জলবায়ু সংকট মোকাবেলা, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্য জমি রক্ষায় কাজ করে এমন উদ্যোগ এবং গোষ্ঠীগুলিকে দান করা হবে।

‘পৃথিবী এখন আমাদের একমাত্র অংশীদার’ শিরোনামে চৌইনার্ড তার কোম্পানি দান করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে একটি চিঠি লিখেছেন। বুধবার পাতাগোনিয়ার ওয়েবসাইটে চিঠিটি পোস্ট করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ব্যাখ্যা করে ইভন চৌইনার্ড তাতে লিখেছেন, ‘আমরা যদি একটি বসবাসযোগ্য গ্রহে বাস করতে চাই – তাহলে ব্যবসার ওপর এত বেশি গুরুত্ব দেওয়া চলবে না – আমাদের সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন রোধে এগিয়ে আসতে হবে। এটা করা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে’।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit