রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত,শিক্ষার্থী ৪৩হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর নয়টি উপজেলার ৭৩টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় বসছে প্রায় ৪৩ হাজার ৬০২ জন শিক্ষার্থী।সদর, কোম্পানীগঞ্জ,বেগমগঞ্জ, সোনাইমুড়ীও চাটখিল উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক অভিভাবকদের দেখা গেছে, যা আশপাশের সড়কে যানজটের সৃষ্টি করেছে।

জানা যায়, নোয়াখালীর ৯টি উপজেলায় এসএসসি ৪১টি ও দাখিল ২০টি ও ভোকেশনাল ১২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এসএসসিতে ৩২৭৩৭ জন ও দাখিলে ৭৯১৯জন ও ভোকেশনালে ২৯৪৬ জনসহ সর্বমোট  ৪৩হাজার ৬০২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এবার ৯টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুই ঘন্টায় ৫০ নম্বরের পরীক্ষা হবে।নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সকাল ১১টা থেকে জেলার ৭৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সকাল থেকে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।উল্লেখ্য,এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দু’ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময় ২০ মিনিট এবং লিখিত অংশ এক ঘণ্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৮ অক্টোবর শেষ হবে।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit