বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুরে আবাসনে প্রবেশের রাস্তা বন্ধ করলেন পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নে গড়পিংলাই (দুর্গাপুর) আবাসনের প্রবেশের একমাত্র রাস্তাা দক্ষিণ দিকে পলিপ্রয়াগ পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম, সেখানেই অবস্থিত ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক। ঠিক তার সামনে পতিত কয়েক শতক জমি পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাাফিজুর রহমান ফিজুল এর। উক্ত আবাসনে প্রায় একশতটি অসহায় ভুমিহীন পরিবার বসবাস করে। ঐ পতিত জমিটির পাশদিয়েই আবাসনের মানুষের চলাচলের একমাত্র রাস্তাা।

আবাসনে বসবাসরত ভুমিহীন গরিব অসহায় পরিবারের মানুষগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ পরিবার ভ্যান,অটোচার্জার চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা প্রতিদিন সকালে ভ্যান,অটোচার্জার নিয়ে বেরিয়ে যায় সন্ধায় আবাসনে ফিরে এসে নিজ নিজ বাড়িতে ভ্যান, অটোচার্জারে চার্জ দেয়। গত দু-তিনদিন তারা ভ্যান ও অটোচার্জারে চার্জ দিতে পারছেনা বিধায় তাদের নিত্য রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আবাসনের মাঝখানে বড় পুকর থাকায় এবং পশ্চিম ও উত্তর দিকে ডোবা এবং আবাদি জমি, পুর্ব ও দক্ষিণপুর্ব দিকে দুর্গাপুর গ্রামের মানুষের বাড়িঘর তাছাড়া অনেক উচু নিচু হওয়ায় চলাচলের জন্য কোন সুজোগ নেই।

আবাসনে বসবাসকারী মানুষগুলোর বের হওয়ার জন্য একমাত্র রাস্তাা সেই সাবেক ইউপি চেয়ারম্যানের জমির পাশদিয়ে, কিন্তু সেই সাবেক চেয়ারম্যান তার জমির পাশদিয়ে আবাসনের মানুষদেরকে চলাচল করতে দিতে নারাজ। তাই গত ১২ই সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে বাঁসের তৈরি বেড়া দিয়ে ঘিরে আবাসনের মানুষদের আসা যাওয়া ও চলাচল বন্ধ করে দেয়। যার কারনে আবাসনের অসহায় মানুষগুলো পড়ে চরম ভোগান্তি ও অসুবিধায়। আবাসনের মহিলা পুরুষ ও ছোট ছেলে মেয়েদের কে বাহিরে বের হতে হচ্ছে পানিপুর্ন আবাদি জমির মধ্য দিয়ে। যার কারনে যেকোনো মুহুর্তে যেকোনো বিপদ ও দুর্ঘনা ঘটার সম্ভাবনা রয়েছে।

তাই আবাসনের এই ভুমিহীন গরিব ও অসহায় মানুষদের আকুতি ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দিনাজপুর জেলা প্রশাসনের নিকট অতি তাড়াতাড়ি আবাসনের গৃহবন্দী মানুষগুলোর চলাচলের জন্য রাস্তাা তৈরী করে এই গৃহবন্দিদশা থেকে মুক্ত করা হোক। এদিকে আবাসনে অনেক আগে নির্মিত টিনের তৈরি ঘরগুলো প্রায় মরিচা ধরে ভাঙা ফুটো হয়ে নস্ট হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই ঘরগুলো বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ে। যা অতিসত্তর মেরামত বা সংস্কার করা প্রয়োজন। আবাসনে বসবাসকারী লোকজন উল্যেখিত সমস্যাগুলো দ্রত সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit