শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক  

সংগীতা পাল এর কবিতাঃ যুগান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৮ Time View

যুগান্তর

———-

চন্দ্র ধূলির স্নিগ্ধ কোমল ঠোঁটে
শিউলি ঘ্রাণে মধ্য রাত্রির স্তব্ধতা নামে।

উড়াল পাখি গুলো গভীর ঘুমে মগ্ন
দূরের ভাঙা কুঠিরে কিশোর বাউলের
নিখাদ সাধনার বৃষ্টি নামে……..
পুরোনো পাতা আঁকড়ে থাকা অবুঝ অভিমান
ধুয়ে যায় একতারার সুরে।

আমি অসীম তৃষ্ণায় পৃথিবীর দিকে তাকাই
মন কড়া ঝকঝকে সুগন্ধি কাব্যের
শরীর আঁকব বলে,
শেষ বিকেলের কুসুম রদ্দুর কুড়িয়েছি
শ্যাম ঘন দিগন্তের কাছে বৃষ্টি চেয়েছি
জ্যোৎস্নার ঢেউ ভেঙে নীল ছুঁয়েছি,
কিন্তু কবিতা লেখা হলো না!
কবিতার পাতা জুড়ে ক্ষুধার্ত চোখ
বঞ্চনার ঝাঁঝালো মিছিল
ছন্দের গায়ে বারুদের গন্ধ
শব্দের গায়ে মাথা রেখে শুয়ে আছে লাশ,
মেধা মনন শীর্ণ মুখে দাঁড়িয়ে
যুগান্তরের পাতায় হিংসার বলয়!

আমার কলমের চোখে জল
আঁধার স্রোতে খড়কুটো ভেসে চলে
ভবিষ্যৎ হাঁটে আগুন পথ!

 

কবি পরিচিতিঃ সংগীতা পাল পশ্চিম বঙ্গের একজন কবি। কোলকাতার যাদবপুরে বাস করেন। নিয়মিত কাব্যচর্চা করেন। আজকের কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।

 

 

 

কিউএনবি/বিপুল/১২.০৯.২০২২/সন্ধ্যা ৬.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit