বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: নিহত ১১, নিখোঁজ ১২

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিবিসির খবরে জানানো হয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার ৩৭ অভিবাসীকে নিয়ে ইতালির দিকে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। 

গত শনিবার রাতে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছিল। পরে সোমবার পর্যন্ত আরও ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা হয়েছে ১১।

তিউনিসিয়ার নৌকাটি স্ফ্যাক্স অঞ্চল থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে ৪০ মাইল দূরে মাহদিয়া শহরের কাছে চেব্বা উপকূলে এটি ডুবে যায়। ইউরোপে যাওয়ার আশায় যাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিতে চেষ্টা করেন, তাঁদের বেশির ভাগই স্ফ্যাক্স অঞ্চল দিয়ে যাত্রা শুরু করেন।

এ বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, ১ হাজার ৩৩ অভিবাসী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। ৯৬০ জন ডুবে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফ্রনটেক্স জানায়, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরের পথ দিয়ে ৫২ হাজার অভিবাসী অবৈধভাবে ঢুকেছেন। এসব অভিবাসী প্রধানত তিউনিসিয়া, মিসর ও বাংলাদেশ থেকে গিয়েছেন।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ২.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit