বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ঢাবিতে ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ প্রতিষ্ঠা

জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ Time View
জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছুটির দিনে বিভিন্ন ধরনের খন্ডকালীন কাজের সুযোগ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘Student Promotion and Support Unit’ প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয় গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ইউনিট প্রতিষ্ঠা করা হয়।

আজ ১২ সেপ্টেম্বর (২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই ইউনিট আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খন্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদানে কাজ করবে। বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সংযোগ ঘটিয়ে ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বায়নের প্রতিযোগিতামূলক বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ, অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী মানবসম্পদে পরিণত করতে এই ইউনিট ভূমিকা রাখবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর অধ্যাপক ড. মো. রেজাউল কবিরকে ‘Student Promotion and Support Unit’-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের মাধ্যমঃ ই-মেইল: mrkabir@iba-du.edu.

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit