বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ডোমারে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় ফুলবান বেগম (৯০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার কেের হয়েছে।রোববার সকালে উপজেলার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামের এক যুবক পুকুরে মাছ ধরতে গিয়ে একটি লাশ দেখতে পায়। পরিবারের লোকজন ও এলাকাবাসীকে খবর দিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করে বৃদ্ধার পরিবার ও এলাকাবাসী। তিনি পাশের ০৮ নং ওয়ার্ডের উদায়ন পাড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের স্ত্রী।

পরিবারের লোকজন জানান, আমাদের মা দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন। গত শুক্রবার রাতে মা সহ আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে কখন মা উঠে চলে গেছে তা বুঝতে পাইনি। সকালে ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের গ্রামের লোকজন এসে বলে তোমার মা পুকুরে পড়ে আছে।

এলাকাবাসীরা জানান, ওই বৃদ্ধা নারী ভোরে কোন এক সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হয়তো ওই পুকুরে পড়ে যেতে পারেন। ডোমার পৌরসভা ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ১২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit