শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ Time View

ডেস্কনিউজঃ নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার সকাল পৌনে ১১টার দিকে নাটরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি পুনরায় চালু করে গন্তব্যের দিকে যাত্রা করে। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে এসে পৌঁছায়। পরে পৌনে ১১টার দিকে ট্রেনের ইঞ্জিনটি ঘুরিয়ে লাইনে উঠানোর সময় হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পায় রেলের কর্মকর্তা-কর্মচারীরা। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্টেশন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দ্যেশে রওনা দেয় ট্রেনটি।

কিউএনবি/বিপুল/১১.০৯.২০২২/ দুপুর ২.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit