সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও সার রপ্তানী সম্ভব হবে – শিল্পমন্ত্রী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার প্রকল্পের নির্মাণ কাজ ৮০.৩ শতাংশ সম্পন্ন হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে এখান থেকে বছরে ১০ লক্ষ টন সার উৎপাদন হবে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী সম্ভব হবে।মন্ত্রী বলেন, সরকার কৃষকের স্বার্থে বরাবরই ভর্তুকি দিয়ে আসছে। দেশে ভবিষ্যতে সারের কোনো সংকট থাকবে না। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই সারকারখানাটি ইউরিয়া সার উৎপাদন শুরু করবে। বেশ দ্রুত গতির সাথেই এই সারকারখানার নির্মাণ কাজ শেষ হচ্ছে।

শিল্পমন্ত্রী আজ শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্মাণাধীন সারকারখানাটি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী -২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী ও সারকারখানা প্রকল্পের প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক ।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রজেক্টের প্রকল্প পরিচালক মোঃ রাজিউর রহমান মল্লিক জানান,দেশে ইউরিয়া সারের উৎপাদন বাড়াতে নরসিংদীর পলাশে এশিয়ার মহাদেশের সর্ববৃহৎ এ সারকারখানাটি নির্মিত হচ্ছে। এটি বর্তমান সরকারের মেগা প্রকল্পের একটি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রজেক্ট। যার দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। কারখানাটি উৎপাদনে এলে এখান থেকে পাওয়া যাবে বছরে ১০ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার। আমদানি নির্ভরতা কমে ৫ ভাগের ১ ভাগে নেমে আসবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit