শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রানির শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।শুক্রবার বাইডেন বলেন, যখন রানির শেষকৃত্য হবে তখন আমি যোগ দেব। খবর সিবিএস নিউজের। ওহাইওতে একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চেয়েছিলেন তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন কিনা? জবাবে তিনি বলেন, হ্যাঁ। আমি এ বিষয়ে এখনো বিস্তারিত জানি না। তবে আমি যাব।

৭০ বছর ব্রিটিশ রাজ সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার বলেন, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার পরিচয় আছে। তবে রানির মৃত্যুর পর এখনো দুজনের মধ্যে কথা হয়নি। এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ব্রিটিশ দূতাবাসে হাজির হন বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। তারা সেখানে রানির মৃত্যুতে শোক জানাতে শোক বইয়ে সাক্ষর করেন।

দূতবাসে বাইডেন বলেন, আমরা আপনাদের সবার জন্য শোক প্রকাশ করছি। তিনি মহৎ এক নারী ছিলেন। আমি এই ভেবে আনন্দিত যে আমি তার সাক্ষাৎ পেয়েছিলাম। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েক বার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা হয়েছিল বাইডেনের। ডেলাওয়ারের সিনেটর থাকা অবস্থায় প্রথমবার রানি দ্বিতীয় এলিজাবেথের সাক্ষাৎ পেয়েছিলেন বাইডেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit